মায়ের সাথে আম কুড়াতে গিয়ে গাছ চাপায় শিশুর মৃত্যু

 
নড়াইলের ভওয়াখালী এলাকায় ঝড়ের ভেতর আম কুড়াতে গিয়ে গাছ চাপায় হৃদয় ঘোষ (৮) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনার শিকার হয় সে।
 
জানা গেছে, দিলিপ কুমার ঘোষের ছেলে হৃদয় ঘোষ নড়াইল রেসিডেনশিয়াল মডেল স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। রাতে ঝড়ের সময় মায়ের সঙ্গে বাড়ির আঙিনায় আম কুঁড়াতে বের হয়। এ সময় একটি নারকেল গাছ ভেঙে তার গায়ের ওপর পড়লে সে ঘটনাস্থলেই মারা যায়।
 
নড়াইল সদর থানার ওসি মো. দেলওয়ার হোসেন এ খবর নিশ্চিত করে জানান, থানায় একটি অপমৃত্যু মামলা হবে।
 
ইত্তেফাক/এএম।