লন্ডন বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের দ্বিতীয় আসর ১৯ মে

 
মূলধারার ছবির বিশ্বব্যাপী দর্শক রয়েছে একথা সত্য। কিন্তু বিশ্বমানের গল্পেরও মূল ধারার দর্শক থাকা প্রয়োজন। এমন অসাধারণ শ্লোগান নিয়েই দ্বিতীয়বারের মতো লন্ডন বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন করতে যাচ্ছেন বিশ্বনন্দিত চলচ্চিত্র নির্মাতা মুনসুর আলী।
 
উৎসব ভেন্যু লন্ডনের কার্জন অ্যালগেট: নিউ লাক্সারি সিনেমা। দ্বিতীয় আসরের এই গুরুত্বপূর্ণ উৎসবে এবার সত্যজিৎ রায়ের ছবি ও গল্পকেই প্রাধান্য দিতে চাইছেন আয়োজকরা।
 
১৯ মে থেকে শুরু করে ২১ মে পর্যন্ত এই লন্ডন বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের সংক্ষিপ্ত ছবি প্রদর্শনীর শিডিউলে রয়েছে বেশ কিছু প্রশংসিত ছবি। ১৯ মে প্রদর্শিত হবে ‘ডাবল ফেলুদা’, ২০ মে ‘দ্যা আলতাব আলী স্টোরি’ ও বাস্তু শাপ, ২১ মে শংকলসহ একাধিক চলচ্চিত্র।
 
এছাড়া চলচ্চিত্র বিষয়ক আলোচনা ও সম্মাননা প্রদানের উদ্যোগ নিয়েছে আয়োজক। উৎসবের প্রিন্ট মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দেশের সর্বাধিক পরিচিত দৈনিক ইত্তেফাক।
 
ইত্তেফাক/আনিসুর