আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের বান্টি পূর্বপাড়া গ্রামে এক এসএসসি পরীক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে। পুলিশ ধর্ষক মেহেদী হাসানকে (২২) গ্রেপ্তার করেছে। এ ব্যাপারে আড়াইহাজার থানায় একটি ধর্ষণ মামলার প্রস্তুতি চলছে। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ওই পরীক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে।
পুলিশ জানায়, ঘটনার দিন রাতে বাড়িতে মেয়েটি ছাড়া আর কেউ বাড়িতে ছিল না। এ অবস্থায় মেয়েটি রাতে তার নিজ ঘরে ঘুমালে রাত ১ টার দিকে বান্টি মধ্যপাড়া গ্রামের রিকশা চালক মনিরের ছেলে মেহেদী হাসান (২২) বাইরে থেকে কৌশলে দরজার খিল খুলে ঘরের ভেতরে ঢুকে এবং মেয়েকে ধর্ষণ করে পালিয়ে যায়। মেয়েটি রক্তাক্ত হয়। রাত ৩টার দিকে ওই মেয়ের বাবা বাড়িতে ফিরে তার মেয়ের এই অবস্থা দেখেন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন।
এ দিকে থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম ঘটনার সংবাদ পেয়ে বুধবার দুপুরে ঘটনাস্থলে যান এবং ধর্ষক মেহেদীকে গ্রেপ্তার করেন।
আরও পড়ুন: শিল্পায়নের ফলে কৃষি জমির যেন ক্ষতি না হয় : প্রধানমন্ত্রী
আড়াইহাজার থানার ওসি আকতার হোসেন বলেন, ‘ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।’
ইত্তেফাক/কেকে