খাদ্যমন্ত্রী অ্যাড. কামরুল ইসলাম বলেছেন, একটি কুচক্রী মহল খাদ্য সংকট দেখিয়ে দেশে অস্থিশীল পরিবেশ সৃষ্টি করছে। এই বাজারকে অস্থিশীল করার পেছনে কিছু অসাধু ব্যবসায়ী ও মিল মালিক জড়িত।
সোমবার দুপুরে ঠাকুরগাঁওয়ে অভ্যান্তরীণ খাদ্যশস্য সংগ্রহ বিষয়ে মাঠ কর্মকাতদের সাথে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, এবার আমাদের বোরো ফসল উত্পাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১ কোটি ৯১ লক্ষ মে. টন। এখন পর্যন্ত যে পরিস্থিতি তাতে মনে হয়, আমরা ১ কোটি ৮০ মে. টন ফসল পাবো।
ইত্তেফাক/এএম।