ফেসবুক লাইভে আত্মহত্যা মার্কিন সঙ্গীতশিল্পীর

মার্কিন সঙ্গীতশিল্পী জেরড ম্যাকলেমোর গায়ে আগুন দিয়ে আত্মহত্য করেছেন । এ সময় ফেসবুক লাইভে ছিলেন তিনি।
 
প্রত্যক্ষদর্শীরা জানায় যে, শনিবার সকালে ৩৩ বছরের এই সঙ্গীতশিল্পী একটি পানশালার পার্কিং জোনে কেরোসিন ঢেলে নিজের গায়ে আগুন লাগান। সেই অবস্থাতেই ঢুকে পড়েন পানশালার ভিতর। ফেসবুক লাইভ ভিডিওর মাধ্যমে দেখা যায় যে জেরড এর এই কাজে আতঙ্কিত হয়ে চিৎকার করছেন ঘটনাস্থলে উপস্থিত মানুষ।
 
IMG0
 
সূত্রের খবর, ঘটনাস্থল থেকে কিছুটা দূরেই রয়েছে জেরডের প্রাক্তন প্রেমিকার কর্মস্থল।  জেরডের বিরুদ্ধে পারিবারিক হিংসার অভিযোগ এনেছিলেন তাঁর প্রাক্তন প্রেমিকা। এছাড়া তাকে খুনের হুমকিও দিয়েছিলেন জেরড। সেই জন্য ২০১৬ সালের অগাস্টে তাকে গ্রেফতার করেছিল পুলিশ।
 
তার বিরুদ্ধে বেশ কিছুদিন ধরেই পারিবারিক হিংসার মামলা চলছিল। এছাড়া মানসিক ব্যাধির চিকিৎসা করারও নির্দেশ দিয়েছিল তাকে আদালত। দ্যা সান।
 
ইত্তেফাক/রেজা