ঝিনাইদহ সদর উপজেলার চুয়াডাঙ্গা গ্রামের সেলিম ও প্রান্ত নামে দুই ব্যক্তির বাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মঙ্গলবার দুপুর থেকে তারা এ অভিযান শুরু করে। ওই দুটি বাড়ি থেকে পাঁচটি বোমা, ১৪টি ডায়ানামিক স্টিক, বোমা তৈরির ৪০টি বৈদ্যুতিক সার্কিট ও দুটি সুইসাইডাল ভেস্ট উদ্ধার করা। ওই দুটি বাড়ির আশপাশে ১৪৪ ধারা জারি করা হয়েছে। বাড়ির মালিক সেলিম ও প্রান্ত আটক করা হয়েছে। এর আগে সকাল সকাল ৭টা থেকে বাড়ি দুটি ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ঝিনাইদহ র্যাব-৬ এর কমান্ডার মেজর মনির আহমেদ জানান, তারা সোমবার গোপন সূত্রে জানতে পারে ঝিনাইদহ সদরের পোড়াহাটি ইউনিয়নের চুয়াডাঙ্গা গ্রামের সেলিম ও প্রান্ত নামের দুজন ব্যক্তির বাড়িতে জঙ্গিরা অবস্থান করছে। এ খবরের ভিত্তিতে সকাল সাতটা থেকে বাড়ি দুটি ঘিরে ফেলে। র্যাবের বম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর পর অভিযান শুরু করা হয়। গত ৭ মে মহেশপুর উপজেলার বজরাপুর গ্রামে নিহত জঙ্গি তুহীনের আপন ভাই সেলিম ও চাচাতো ভাই প্রান্ত।
উল্লেখ, একই ইউনিয়নের পোড়াহাটি গ্রামের জঙ্গি আব্দুল্লার বাড়িতে কাউন্টার টেরোরিজম ইউনিট গত ২১ এপ্রিল অভিযান চালিয়ে বিপুল সংখ্যক বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে। গত ৭ মে জেলার মহেশপুরের বজরাপুর গ্রামে জঙ্গি আস্তানায় অভিযানকালে জঙ্গি তুহিন ও আব্দুল্লাহ নিহত হন।
ইত্তেফাক/উজ্জল