লালমনিরহাট জেলার শেখ রাসেল শিশুপার্কের পিছন থেকে সাতজন শিবির নেতাকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে জেহাদি বই, আট বোতল পেট্রোল ও দিয়াশলাই উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, আটককৃতরা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়কে কেন্দ্র করে বড় ধরনের নাশকতা চালানোর জন্য গোপন বৈঠকে মিলিত হয়েছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে পার্কের পিছন থেকে তাদেরকে আটক করে। আটককৃতরা লালমনিরহাট সরকারি কলেজের বিভিন্ন ইউনিটের ছাত্র শিবিরের সভাপতি-সম্পাদক। থানায় জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে আদালতে প্রেরণ করে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।
ইত্তেফাক/জামান