ব্রহ্মপুত্র নদ থেকে খুঁটিতে বাঁধা লাশ উদ্ধার

 
জামালপুর সদর উপজেলার ইটাইল ইউনিয়নে ব্রহ্মপুত্র নদ থেকে খুঁটিতে বাঁধা আব্দুল হক (৪০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালের দিকে এই লাশ উদ্ধার করা হয়।
 
পুলিশ সূত্রে জানা গেছে, জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের মহিশুড়া গ্রামের বাসিন্দা মৃত ইউসুফ আলী ছেলে নিহত আব্দুল হক গত চারদিন ধরে তিনি নিখোঁজ হন। নিহত আব্দুল হক ইসলামি শ্রমিক আন্দোলনের জামালপুর জেলা শাখার সহসভাপতি পদে দায়িত্ব পালন করে আসছিলেন।
 
এছাড়া তিনি বেশ ক'বছর সৌদি আরবে চাকরি করে দেশে ফিরে তিনি আরব বাংলাদেশ হজ এজেন্সির একজন জামালপুর প্রতিনিধি (মোয়াল্লেমের) এর দায়িত্ব পালন করে আসছিলেন। তার সুবোধে এলাকার হজে গমন ইচ্ছুক ব্যক্তিদের কাছে টাকা নিয়ে এজেন্সিদের মাধ্যমে হজে প্রেরণ করে করতেন। দীর্ঘদিন ধরে তিনি জামালপুর শহরের কাছারিপাড়া এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।
 
এব্যাপারে জামালপুর সদর থানার ওসি নাসিমুল ইসলাম জানান, আব্দুল হক নামে এক ব্যক্তির লাশ এবং তার কাছে থাকা এক লাখ টাকা উদ্ধার করা হয়েছে। অবিলম্বে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে বলে তিনি জানান।
 
ইত্তেফাক/জামান