নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলামকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে বন্দরের গোকুল দাসেরবাগ এলাকায় সাইফুলের নিজ কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়।
সাইফুল ইসলাম জামায়াতে ইসলামীর রোকন এবং বন্দর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর সাহিদুর রহমানের শ্যালক। তিনি গকুল দাসেরবাগ এলাকার মৃত আবু সাঈদ মিয়ার ছেলে।
বন্দর থানার ওসি আবুল কালাম বলেন, সাইফুলের বিরুদ্ধে পুলিশের উপর হামলা এবং পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের দু'টি মামলা রয়েছে। সম্প্রতি জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের রায়ের পর সংগঠনের পক্ষ থেকে নাশকতার পরিকল্পনা করা হচ্ছে এমন গোয়েন্দা রিপোর্টের কারণে সাইফুল ইসলামকে তার কার্যালয় থেকে মঙ্গলবার দুপুরে গ্রেফতার করা হয়।
ইত্তেফাক/জামান