পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনা, বায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার সিটির সাবেক ডিফেন্ডার মার্টিন ডেমিচিলিস। ৩৬ বছর বয়সী ডেমিচিলিস জানুয়ারিতে এস্পানেয়ল থেকে দ্বিতীয় মেয়াদে মালাগাতে যোগ দিয়েছিলেন। লা লিগার শেষ মৌসুমে তিনি মালাগার হয়ে ১২টি ম্যাচ খেলেছেন।
আর্জেন্টিনার জার্সি গায়ে ৫১টি ম্যাচে দেশকে প্রতিনিধিত্ব করে দুই গোল করা ডেমিচিলিস সোমবার এক সংবাদ সম্মেলনে অবসরের ঘোষণা দেন। তিনি বলেন, সত্যি বলতে কি এখন আমি আর শারিরীক ভাবে ফিট নই। খেলার জন্য যথেষ্ট মানসিক শক্তিও হারিয়েছি। কিন্তু সব কিছুর জন্য আমি ফুটবলকে ধন্যবাদ জানাতে চাই। আমার প্রতি সকলের কৃতজ্ঞতা স্মরণ করছি। মালাগা সবসময়ই আমার ওপর আস্থা রেখেছে। এই সময় পর্যন্ত খেলতে তারা আমাকে অনুপ্রাণিত করেছে। মালাগায় থেকে ক্যারিয়ার শেষ করা স্বপ্নের মতই। এই ক্লাবটির একটি বিশেষ স্থান সবসময়ই আমার মনের মধ্যে ছিল।
২০০৩ সালে বায়ার্ন মিউনিখে যাবার আগে রিভার প্লেটের যুব দলের হয়ে ক্যারিয়ার শুরু করা ডেমিচিলিস এই ক্লাবের হয়ে দুইবার আর্জেন্টাইন লীগ শিরোপা জয় করেছেন। বুন্দেসলিগায় জায়ান্টদের হয়ে জিতেছেন চারটি শিরোপা। ইনজুরির সমস্যা সত্ত্বেও বায়ার্ন তার ওপর আস্থা রেখেছিল। ২০১১ সালে তিনি মালাগাতে যোগ দিনে। ওই সময় দলের কোচ ছিলেন সাবেক রিভার বস ম্যানুয়েল পেলেগ্রিনি। তার অনুপ্রেরণায় ২০১৩ সাথে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে সিটিতে যোগ দেন। এরপর চলতি মৌসুমের শেষে দ্বিতীয় মেয়াদে আবারো মনলাগায় ফিরে আসেন। ২০১৩-১৪ মৌসুমে সিটির প্রিমিয়ার লিগ শিরোপা জয়ে ডেমিচিলিসের অবদান ছিল সর্বাগ্রে। ইংল্যান্ডের থাকাকালীন তিনি ২০১৪ ও ২০১৬ সালে লীগ কাপ জয় করেছেন। গোল.কম।
ইত্তেফাক/সাব্বির