ত্রিশালে পণ্যভর্তি ট্রাক পুকুরে, চালকসহ আহত ২

 
ময়মনসিংহের ত্রিশালে পণ্যভর্তি ট্রাক পুকুরে পড়ে গেলে চালকসহ দুইজন আহত হয়েছেন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
জানা যায়, বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বৈলর বড় পুকুর পাড় নামক স্থানে ঢাকাগামী মালভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটি ভেঙ্গে পুকুরে পড়ে যায়। এতে ট্রাকের চালক ওসমান আলী (৩৫) ও হেলপার বিদ্যুৎ (৪০) আটকা পড়েন। পড়ে খবর পেয়ে ত্রিশাল ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এদের অবস্থা আশংকাজনক।
 
ত্রিশাল ফায়ার সার্ভিস অফিসের লিডার শামছুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চালক ওসমান আলীর বাড়ি শেরপুর শহরে এবং হেলপাড় বিদ্যুতের বাড়ি জামালপুর সদরের বাদুড়ি গ্রামে। 
 
ইত্তেফাক/কেকে