রাজউক (রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ) ভবনে মঙ্গলবার রাতে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, রাত সাড়ে ৮টায় ভবনের নিচতলায় জেনারেটর কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট গিয়ে আধাঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিস একটি তদন্ত কমিটি গঠন করেছে। এই তদন্ত কমিটি জানাবে যে সেখানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার পর রাজউক চেয়ারম্যান এম বজলুল করিম চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ইত্তেফাক/কেকে