মিলন-অহনার ‘সুপ্ত বাসনা’

 
জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন, সমানতালে চলচ্চিত্র, নাটক, টেলিফিল্মে ব্যস্ত সময় পার করছেন। অন্যদিকে অহনাকেও দেখা যাচ্ছে নাটকে। এবার এই দুই তারকাকে একসঙ্গে দেখা যাবে একটি বিশেষ টেলিফিল্মে।
 
চ্যানেল আইতে আগামীকাল ১৮ মে বিকেল ৩টা ৫ মিনিটে দেখানো হবে লাক্স মাঝ দুপুরের টেলিফিল্ম ‘সুপ্ত বাসনা’।
 
রচনায় বেলাল হোসেন ঢালী ও পরিচালনা করেছেন অভিনতো আজিজুল হাকিম।
 
এ টেলিফিল্মে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, অহনা, নাজিরা মৌ, ডা. আসাদ, মোবাবর, বেলাল ঢালী প্রমুখ।
 
ইত্তেফাক/আনিসুর