সদর উপজেলার ইলিশা এলাকা থেকে বুধবার সকালে পুলিশ ৬ হাজার ১১৮ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে। আটক রুবেল (৩০) ও তার স্ত্রী ফারজানা আক্তার (২৭) উপজেলার বাপ্তা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মুসাকান্দি এলাকার বাসিন্দা।
সদর মডেল থানার ওসি মীর খাইরুল কবিরকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে ইলিশা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ইত্তেফাক/এএম।