চাঁদপুরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

 
চাঁদপুরের হাজীগঞ্জে রতন (৪০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার উপজেলার ৭  নম্বর বড়কুল পশ্চিম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড গোবিন্দপুর গ্রামের আঞ্জি বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত রতন আঞ্জি বাড়ির মৃত লোকমান হোসেনের ছেলে। 
 
এর আগে সোমবার শিপন (২৮) নামের এক যুবকের সঙ্গে কথা কাটা-কাটি হয় রতনের। এক পর্যায়ে দুইজনে ধাক্কা-ধাক্কা ও মারা-মারি করেন। এতে রতন আহত হন। মঙ্গলবার বিকাল সাড়ে তিনটায় রতনের মৃত্যু হয়। শিপন একই গ্রামের হাওলাদার বাড়ির মৃত মজিবুর রহমান ছেলে।
 
হাজীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মো. জাবেদুল ইসলাম বলেন, এ রকম কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ আসলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। 
 
ইত্তেফাক/কেকে