পাবনায় ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

 
পাবনার বেড়া থানা পুলিশের বিশেষ অভিযানে তিন কেজি গাঁজাসহ মোজাফফর আলী (৩০) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মোজাফফর বেড়া উপজেলার নতুন পেঁচাকোলা গ্রামের মুন্নাফ আলীর ছেলে। 
 
আজ বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই রেজ্জাকুল সঙ্গীয় ফোর্স নিয়ে পেঁচাকোলা গ্রামে অভিযান চালিয়ে মোজাফফরকে গ্রেফতার করেন। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে মামলা করেছে। 
 
বেড়া মডেল থানার ওসি মোতালেব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোজাফফরকে আদালতে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/কেকে