প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ঐতিহাসিক ‘স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র্যালী করেছে বাংলাদেশ ছাত্রলীগ। সারাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে, জেলা, উপজেলা, থানা পর্যায়ের ইউনিটে একযোগে এই কর্মসূচি পালন করা হয়।
কেন্দ্রীয়ভাবে দিবসটি পালনে বুধবার সকাল সাড়ে ১১ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যন্টিন থেকে আনন্দ র্যালী শুরু হয় । শোভাযাত্রাটি মধুরক্যান্টিন, কলাভবন, কেন্দ্রীয় লাইব্রেরী ঘুর শাহবাগের দিকে যায়। পরে সেখান থেকে ঘুরে টিএসসি হয়ে ফের মধুর ক্যান্টিনে এসে র্যালীটি শেষ হয়।
IMG0
র্যালীতে ছা্ত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ , সাধারন সম্পাদক এস এম জাকির হোসাইনসহ কেন্দ্র, বিশ্ববিদ্যালয় ও হল পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা দীর্ঘ নির্বাসন শেষে ১৯৮১ সালের ১৭ মে স্বজন হারানোর বেদনা নিয়ে প্রিয় মাতৃভূমিতে প্রত্যাবর্তন করেন। এ বছর তার ৩৭ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস। শেখ হাসিনা যেদিন স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন, সেদিন শুধু প্রাকৃতিক দুর্যোগ ছিল না, ছিল সর্বব্যাপী সামাজিক ও রাষ্ট্রীয় দুর্যোগ। সামরিক স্বৈরশাসনের অন্ধকারে নিমজ্জিত স্বদেশে তিনি হয়ে ওঠেন আলোকবর্তিকা— অন্ধকারের অমানিশা দূর করে আলোর পথযাত্রী।
ইত্তেফাক/রেজা