চৌদ্দগ্রামে ভাবীর মামলায় দেবর গ্রেফতার

 
কুমিল্লার চৌদ্দগ্রামে ভাবীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলায় দেবরকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত দেবরের নাম মো. ইসমাইল হোসেন (২৫)। তিনি চৌদ্দগ্রাম এলাকার ৭ নম্বর ওয়ার্ডের দুর্গাঘাটা গ্রামের মৃত আবদুল মজিদের ছেলে। বুধবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
  
চৌদ্দগ্রাম থানার এসআই আল আমিন জানান, দুর্গাঘাটা গ্রামের আবদুল মন্নানের স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগে দেবর ইসমাইলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মঙ্গলবার সকালে মামলা করা হয়। পুলিশ মামলার সূত্র ধরে ইসমাইলকে নিজ বাড়ি থেকে গ্রেফতার শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।  
 
ইত্তেফা/কেকে