বাগেরহাটে পুলিশের অভিযানে আটক ৪৫

 
বাগেরহাটে জঙ্গি ও সন্ত্রাস এবং মাদক বিরোধী  অভিযানে ৪৫ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সারারাত পুলিশ জেলার ৯টি উপজেলার বিভিন্ন এলাকায় ওই অভিযান পরিচালনা করে ৯ জন মাদক ব্যবসায়ীসহ ৪৫ জনকে আটক করে।  
 
বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় বলেন, জঙ্গি ও সন্ত্রাস বিরোধী এবং মাদক বিক্রেতাদের ধরতে বাগেরহাটে পুলিশ অভিযান পরিচালনা করছে। মঙ্গলবার রাতে অভিযান চলাকালে ৪৫ জনকে আটক করা হয়। এদের মধ্যে ৯ জন মাদক ব্যবসায়ী এবং ৩৬ জন বিভিন্ন মামলার পলাতক আসামি। এসময় তাদের কাজ থেকে কিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়। জেলার সব এলাকায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান। আটকৃতদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/কেকে