আফগানিস্তানে টিভি স্টেশনে সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় জালালাবাদ রাজ্যে এক টেলিভিশন স্টেশনে হামলাকারী সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ব্যাপক বন্দুকযুদ্ধ হয়েছে।
 
দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, অন্তত তিনজন সন্ত্রাসী ‘আরটিএ’ টেলিভিশন স্টেশনে অতর্কিতে হামলা চালায়। এদের মধ্যে দুইজন আত্মঘাতী হামলাকারী বলে জানা গেছে।
 
মেডিকস এর সংবাদে বলা হয়েছে, হামলায় এখন পর্যন্ত একজনের মুত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া অনেক দূর থেকেও গুলির শব্দ শোনা যাচ্ছে।
 
তবে এখন পর্যন্ত এ হামলার পেছনে কারা দায়ী সে সম্পর্কে নিশ্চিত হতে পারছেনা আফগান কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, ওই শহরটি তথাকথিত ইসলামী জঙ্গি গোষ্ঠী (আইএস) এর দখলকৃত অঞ্চলের নিকটে অবস্থিত এবং সেখানে তালেবানদেরও আধিপত্য রয়েছে। 
IMG0
জানা গেছে, টেলিভিশন স্টেশনের ভেতর থেকে এর প্রধানসহ অপর বারোজন কর্মী নিরাপদে বেরিয়ে আসতে পারলেও অন্যান্যরা সেখানে আটকা পড়েছেন। বিবিসি।
 
ইত্তেফাক/সেতু