সুবর্ণচরে গণধর্ষণ: প্রধান আসামির আত্মসমর্পণ

নোয়াখালীর সুবর্ণচরে গণধর্ষণের ঘটনায় মামলার প্রধান আসামি আবুল কালাম ওরফে বেসু মাঝি আদালতে আত্মসমর্পণ করেছেন। বুধবার সকালে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নবনীতা গুহের আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

অপরদিকে একই আদালত জিজ্ঞাসাবাদের জন্য সোমবার গ্রেফতারকৃত দুই আসামির মধ্যে আবুল বাসারকে তিন দিন এবং ও ইউসুফ মাঝিকে দুই দিন রিমান্ড প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা।

আরো পড়ুন: ২৪ ঘণ্টা পর খুললো ভারতীয় জি নেটওয়ার্কের চ্যানেল

গত রবিবার রাতে উপজেলার চরজব্বার ইউনিয়নে স্বামীকে মারধর করে আটকে রেখে গণধর্ষণ করা হয় ওই নারীকে (৩৫)। এ ঘটনার পর দিন নির্যাতিতার স্বামী আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো চারজনকে আসামি করে চরজব্বার থানায় মামলা দায়ের করেন। তার মধ্যে এ পর্যন্ত ছয় আসামি গ্রেফতার হয়েছে।

ইত্তেফাক/জেডএইচ