বাংলাদেশের শুভসূচনা, বিনা উইকেটে সংগ্রহ ৫৬ রান

ডাবলিনের ক্লনটার্ফ ক্রিকেট ক্লাবের সবুজ উইকেটে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ভালো সূচনা করেছে বাংলাদেশ। ১২ ওভারে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে হারিয়ে ৫৬ রান। ক্রিজে অপরাজিত আছেন তামিম ইকবাল (১৮) ও সৌম্য সরকার (৩৭)। রান রেট ৪.৬৬।
 
আজ নিষেধাজ্ঞা কাটিয়ে বাংলাদেশের নিয়মিত ওডিআই অধিনায়ক মাশরাফি ফিরে আসায় তাসকিন আহমেদ একাদশের বাইরে যেতে হয়েছে।
 
বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, মুশফিকুর রহিম (উইকেট রক্ষক), মাহমুদুল্লাহ, মেহেদী হাসান, রুবেল হোসেন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান।
 
নিউজিল্যান্ড দল: লুক রঞ্চি (উইকেট রক্ষক), টম ল্যাথাম (অধিনায়ক), জর্জ ওয়ার্কার, রস টেইলর, নিল ব্রুম, জেমস নিশাম, কলিন মুনরো, হামিশ ব্যানেট, মিচেল স্যন্টনার, সেথ রেঞ্চ,ইশ সোধি।
 
ইত্তেফাক/রেজা