বগুড়ায় র্যাব-১২ এর সদস্যরা মঙ্গলবার রাতে বিশেষ অভিযান চালিয়ে বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ এলাকা থেকে দেড় হাজার পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো- পাবনার বেড়া উপজেলার কাজিপাড়া মাসুমদিয়া গ্রামের মনুসুর রহমানের ছেলে হারুণ-অর-রশিদ (২৫) ও বগুড়ার শেরপুর উপজেলার উত্তর শাহপাড়া গ্রামের বনিছ শেখের ছেলে আমিনুল ইসলাম আম্বু (৩২)।
আজ বুধবার র্যাব-১২ বগুড়া ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে অভিযান চালিয়ে ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এস এম মোর্শেদ হাসান। তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, দুটি সিম এবং মাদক বিক্রির নগদ ১৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: ২৪ ঘণ্টা পর খুললো ভারতীয় জি নেটওয়ার্কের চ্যানেল
সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তার ওই দুইজনকে মাদক ব্যবসায়ী দাবি করে বলা হয় তারা দীর্ঘদিন ধরেই বগুড়া জেলার বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেট কেনা-বেচা করে আসছিল।গ্রেপ্তারের পর তাদেরকে শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
ইত্তেফাক/কেকে