৫ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১৮১

ত্রিদেশীয় সিরিজে টসে হেরে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের সংগ্রহ ৩৭.৩ ওভারে ৫ উইকেটে হারিয়ে ১৮২ রান। ক্রিজে অপরাজিত আছেন মাহমুদুল্লাহ (২৯) ও মোসাদ্দেক (১)
 
আয়ারল্যান্ডের ডাবলিনের ক্লনটার্ফ ক্রিকেট ক্লাবের সবুজ উইকেটে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ভালো সূচনা করে বাংলাদেশ। এরপরই নিউজিল্যান্ডের জোড়া আঘাতে ব্যাকফুটে চলে যায় টাইগাররা।
 
১৭ তম ওভারের দ্বিতীয় বলে দলীয় ৭২ রানে জিমি নিশামের বলে কলিন মুনরো হাতে ক্যাচ দিয়ে বিদায় নিয়েছেন উদ্বোধনী ব্যটসম্যান তামিম ইকবাল। সাজঘরে ফেরার আগে তিনি সংগ্রহ করেন ২৩ রান। এর মধ্যদিয়েই টাইগারদের প্রথম উইকেটের পতন  হয়। এরপর ক্রিজে আসেন সাব্বির রহমান। তিনিও মাত্র ৪ বলে ১ রান করে মিচেল স্যন্টনারের বলে বোল্ড হয়ে ফিরে যান। সাব্বিরের বিদায়ের পর ক্রিজে আসেন মুশফিকুর রহিম। ২৪.৫ ওভারে দলীয় ১১৭ রানের মাথায় ইশ সোধির বলে ক্যাচ তুলে বিদায় নেন সৌম্য। আউট হওয়ার আগে ক্যারিয়ারের ৫ম ফিফটি তুলে নেন। ৫ টি চারের সাহায্যে ৬১ রান করেন সৌম্য। সৌম্যের পর ক্রিজে আসেন সাকিব আল হাসান। কিন্তু তিনি বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেন নি। ২৮.৪ ওভারে ব্যক্তিগত ৬ রান করে বিদায় নেন সাকিব আল হাসান। সাকিবের বিদায়ের পরই ক্রিজে আসেন মাহমুদুল্লাহ। ৩৭.১ ওভারে নিশামের বলে উইকেট কিপার রঞ্চির হাতে ক্যাচ তুলে বিদায় নিয়েছেন মুশফিকুর রহিম। আউট হওয়ার আগে তিনি করেন ৫৫ রান।
  
আজকের ম্যচে নিষেধাজ্ঞা কাটিয়ে বাংলাদেশের নিয়মিত ওডিআই অধিনায়ক মাশরাফি ফিরে আসায় তাসকিন আহমেদ একাদশের বাইরে যেতে হয়েছে।
 
বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, মুশফিকুর রহিম (উইকেট রক্ষক), মাহমুদুল্লাহ, মেহেদী হাসান, রুবেল হোসেন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান।
 
নিউজিল্যান্ড দল: লুক রঞ্চি (উইকেট রক্ষক), টম ল্যাথাম (অধিনায়ক), জর্জ ওয়ার্কার, রস টেইলর, নিল ব্রুম, জেমস নিশাম, কলিন মুনরো, হামিশ ব্যানেট, মিচেল স্যন্টনার, সেথ রেঞ্চ,ইশ সোধি।
 
ইত্তেফাক/রেজা