বাঙালির প্রাণের উৎসব বৈশাখ উপলক্ষে বিশেষ মূল্যছাড়ের ঘোষণা দিয়েছে ব্যাগ বিপণনকারী প্রতিষ্ঠান ব্যাগপ্যাকার্স (www.bagpackersbd.com)। বাংলা নববর্ষ ১৪২৬ উপলক্ষে ১৪ শতাংশ পর্যন্ত ছাড়ের ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ব্যাগপ্যাকার্স।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত ক্রেতারা অনলাইন ও অফলাইনে লেডিস ব্যাগ, হ্যান্ডপার্স, অফিস ব্যাগ, ল্যাপটপ-ব্যাগ, লাগেজ, কাঁধের ব্যাগ, ট্রাভেল ব্যাগ এবং পার্টি ব্যাগসহ সব ধরনের পণ্যে সরাসরি ১৪ শতাংশ পর্যন্ত মূল্যছাড় পাবেন। এছাড়াও রাজধানীর মোহাম্মদপুরের জাকির হোসেন রোড ও সলিমুল্লাহ রোডের চারটি শো-রুম থেকে পছন্দের ব্যাগ এই ছাড়ে কিনতে পারবেন।
আরো পড়ুন: ঝাঁকে ঝাঁকে জাটকা, কারেন্ট জালে আটকা
ব্যাগপ্যাকার্সের কর্ণধার রিয়াজ আহমেদ বাবু বলেন, ‘বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষকে বরণ করতে আমাদের এই আয়োজন। আমরা সব ধরনের ব্যাগে সরাসরি ১৪ শতাংশ ছাড়ের ঘোষণা করেছি। অফারটি চলবে ১৩ এপ্রিল পর্যন্ত। এছাড়া বিকাশ পেমেন্টে ২০ শতাংশ ছাড়ের অফারটিও চলবে। ক্রেতারা যে কোন একটি সুবিধা নিতে পারবেন।’
এদিকে রাজধানীর মোহাম্মদপুরের জাকির হোসেন রোড ও সলিমুল্লাহ রোডের ব্যাগপ্যাকার্সের চারটি শো-রুম সাজানো হয়েছে বৈশাখী আমেজে। নববর্ষ উপলক্ষে ক্রেতাদের চাহিদা ও সুবিধার কথা বিবেচনা করে আয়োজনটি করা হয়েছে বলে জানিয়েছেন ব্যাগপ্যাকার্স। সংবাদ বিজ্ঞপ্তি
ইত্তেফাক/জেডএইচ