ইরাকে তুরস্কের বিমান হামলা, ১১ ‘জঙ্গি’ নিহত

ইরাকের উত্তরাঞ্চলে মঙ্গলবার তুরস্কের বিমান হামলায় নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) ১১ জঙ্গি নিহত হয়েছে। সেখানে তাদের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। বুধবার তুর্কি জেনারেল স্টাফের বিবৃতিতে একথা বলা হয়। 
 
সামরিক বাহিনীর ওই বিবৃতিতে বলা হয়, ইরাকের উত্তরাঞ্চলের জপ ও মাতিনা অঞ্চলে পিকেকে’র অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। এতে আরো বলা হয়, পিকেকে’র জঙ্গিরা সীমান্ত বরাবর তুরস্কের নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল বলে অভিযোগ রয়েছে।
 
উল্লেখ্য, ২০১৫ সালের জুলাই মাস থেকে তুরস্কের বিমানবাহিনী ইরাকের উত্তরাঞ্চল ও তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলে পিকেকে’র বিভিন্ন অবস্থান লক্ষ্য করে নিয়মিতভাবে অভিযান চালিয়ে আসছে। সিনহুয়া।
 
ইত্তেফাক/সাব্বির