ঢাকার নবাবগঞ্জ উপজেলায় চার শিবির কর্মী আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলা সদর বাগমারা বাজারের একটি চাইনিজ রেস্টুরেন্ট থেকে তাদের আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন- নবাবগঞ্জ উপজেলার সোনাবাজুর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে ইব্রাহিম (২০), কেরাণীগঞ্জ উপজেলার খেজুরবাগ এলাকার মো. আব্দুল হাইয়ের ছেলে সাদ্দাম হোসেন (২৮), দোহার উপজেলার মেঘুলা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আসাদুজ্জামান (২৫) ও সিরাজগঞ্জ জেলার ভাওয়াল এলাকার আ. রহিমের ছেলে আমিনুল (২৭)।
নবাবগঞ্জ থানার ওসি মোস্তফা কামাল বলেন, তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। তবে তারা শিবিরের রাজনীতির সাথে জড়িত বলে প্রতীয়মান হয়েছে।
ইত্তেফাক/জামান