আবার এলবিডব্লিউ। এবার ব্রুমকে তুলে নিলেন রুবেল। ব্রুম মোট ৬৫ বল খেলে ৪৮ রান উপহার দিয়ে এগিয়ে দিয়ে গেল তার দলকে।
এর আগে মোস্তাফিজের দ্বিতীয় শিকার হয়ে সাজঘরে ফিরে গেছেন টেইলর। টেইলরের উইকেটটি মোস্তাফিজ নিয়েছে এলবিডব্লিউ করে।
৪৭ ওভার শেষে নিউজিল্যান্ডের দলীয় রান ২৫৩। উইকেটের পতন ৬। তবে খেলার বর্তমান অবস্থা পর্যবেক্ষনে বলা যায় জয়ের পথে নিউজিল্যান্ড।
এর আগে বিপদজনক হয়ে ওঠা নিউজিল্যান্ডের তৃতীয় উইকেট টম ল্যাথামকে তুলে নেন রুবেল হোসেন। অর্ধশত রান করা ল্যাথামকে উইকেটের পেছনে মুশফিকের শিকারে পরিণত করেন রুবেল।
আউট হওয়ার আগে ৬৪ বলে ৫৪ রান করেছেন ল্যাথাম। ২১ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ১১২।
২৫৮ রানের জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নেমে নিউজল্যান্ড দূরন্ত সূচনা পায়। অধিনায়ক টম ল্যাথাম ও লুক রঞ্চি ওভার প্রতি প্রায় ৬ রান করে নিয়ে ৬.৫ ওভারেই ৩৯ রান তুলে নেয়। যখন ল্যাথাম-রঞ্চি জুটি বাংলাদেশের খেলোয়ারদের দিকে চোখ রাঙ্গাচ্ছিল ঠিক তখন স্বমহিমায় আবির্ভূত হন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ৭ ওভারের শেষ বলে রঞ্চি মুস্তাফিজের মায়াবী কাটারে ক্যাচ তুলে দেন মাহমুদুল্লাহর হাতে। আউট হওয়ার আগে তিনি ২৭ বলে ২৭ রান করেন।
এরপর ওয়ার্কারকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রেখে চলছিলেন ল্যাথাম। ম্যাচের ১৬তম ওভারে সাকিবের সরাসরি থ্রোতে ওয়ার্কার রান আউট হলে তাতে ছন্দপতন ঘটে। আউট হওয়ার আগে ২৪ বলে ১৭ রান করেন ওয়ার্কার। ৪৫ রানে অপরাজিত আছেন ল্যাথাম, সঙ্গে আছেন অভিজ্ঞ রস টেলর।
এর আগে ডাবলিনের ক্লোনটার্ফে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেট হারিয়ে ২৫৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের পক্ষে সৌম্য সরকার ৬৭ বলে ৬১, উইকেটরক্ষক মুশফিকুর রহিম ৬৬ বলে ৫৫, মাহমুদুল্লাহ রিয়াদ ৫৬ বলে ৫১ ও মোসাদ্দেক হোসেন ৪১ বলে ৪১ রান করেন।
আয়ারল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিলো।
ইত্তেফাক/নূহু