নীলফামারীর জলঢাকায় দুই দিনব্যাপী ৩৮তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ২০১৭'র উদ্বোধন করলেন এমপি গোলাম মোস্তফা।
উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার বিকেলে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে, উপজেলা পরিষদ চত্বরে দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করেন, নীলফামারী ৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক গোলাম মোস্তফা। পরে হলরুমে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধনী আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলী, ভাইস চেয়ারম্যান ফয়সাল মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান রিভা আমজাদ, থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফ-উদ-জামান, প্রাথমিক শিক্ষা অফিসার শাহজাহান, বিদ্যুত প্রকৌশলী মাজেদুর রহমান প্রমূখ
মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাথী ও ক্ষুদে বিজ্ঞানীদের আবিষ্কার করা যন্ত্র প্রদর্শণ করা হয়।
ইত্তেফাক/নূহু