কলমাকান্দায় ১০ ব্যক্তির উদ্যোগে সেতু নির্মাণ

উপজেলার সীমান্তবর্তী লেংগুরা ইউনিয়নে গনেশ্বরী নদীর উপর ১০ জনের উদ্যোগে ৪৬০ফুট দৈর্ঘ্য ৬ফুট প্রস্থ কাঠের সেতু নির্মাণ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার লেংগুরা ও খারনৈ ইউনিয়ন সীমান্তে পাহাড়ী নদী গনেশ্বরীতে ব্রিজ না থাকায় উত্তর রানীগাঁও, দক্ষিণ রানীগাঁও, উঃ গোরাগাঁও, দঃ গোরাগাঁও, চেংনী, চৈতা নগর, কাঠালবাড়ী, লেংগুরা, ফুলবাড়ী, কান্দাপাড়া, জিগাতলা, তারানগর, শিবপুর, মন্তলা গ্রামের হাজার হাজার মানুষকে নদী পারাপারে দুর্ভোগ পোহাতে হয়। পাহাড়ী ঢলের তীব্র স্রোতে ফেরি নৌকায় পারাপার খুবই ঝুঁকপূর্ণ। লেংগুরা ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূঁইয়া বলেন, গনেশ্বরী নদীতে একটি স্থায়ী ব্রিজ নির্মাণ অত্যন্ত জরুরি। তাই জনসাধারণের দুর্ভোগের কথা বিবেচনা করে আমরা দশ জন মিলে প্রায় ৭ লাখ টাকা ব্যয়ে কাঠের সেতু নির্মাণ করেছি। ওই নদীতে একটি স্লুইচ গেইটসহ ব্রিজ নির্মাণ এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি। এই দাবি বাস্তবায়িত হলে এ অঞ্চলের হাজার হাজার কৃষক সেচ সুবিধা পাবে।     

ইত্তেফাক/নূহু