হাটহাজারীতে লোকমান (৩৬) নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার দিবাগত রাত ১২ দিকে এ ঘটনা ঘটে। খুন হওয়া লোকমান হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদ ৮নম্বর ওয়ার্ডের মেম্বার এবং ইউনিয়ন ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, খুন হওয়া ইউপি মেম্বার লোকমান রাতে একটি মিলাদ মাহফিলে অংশগ্রহণ শেষে নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় বাড়ি থেকে দুইশ গজের মধ্যে অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। হত্যাকাণ্ডের ব্যাপারে আলামত সংগ্রহ এবং অপরাধীদের শনাক্ত করতে তদন্ত চলছে।
ইত্তেফাক/কেকে