প্রধানমন্ত্রীর সভাস্থল থেকে বাড়ি ফেরার পথে ট্রলার ডুবি

 
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বৃহস্পতিবার মোহনগঞ্জের বিভিন্ন ঘাট থেকে অসংখ্য ট্রলারে করে আওয়ামী লীগের নেতাকর্মীসহ হাজার হাজার মানুষ জনসভায় যোগ দেন। 
 
সভা শেষে সেখান থেকে ফেরার পথে মোহনগঞ্জগামী ২টি ট্রলার ডুবে যায়। পরে অন্যান্য ট্রলারের যাত্রীরা তাদের উদ্ধার করেন।
 
ইত্তেফাক/কেকে