সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩৭

 
সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ৩৭জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার সাতটি থানার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
 
গ্রেফতারকৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ১৩জন, কলারোয়া থানা সাতজন, তালা থানা তিনজন, কালিগঞ্জ থানা তিনজন, শ্যামনগর থানা তিনজন, আশাশুনি থানা ছয়জন ও পাটকেলঘাটা থানা থেকে দুইজনকে গ্রেফতার করা হয়।
 
সাতক্ষীরা জেলা পুলিশর বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
 
ইত্তেফাক/জামান