ইসলামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

 
জামালপুরের ইসলামপুর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন, ইসলামপুর উপজেলার চরগোয়ালীনি ইউনিয়নের আ. মান্নানের ছেলে রনি (৪) এবং একই গ্রামের আজিজল হকের ছেলে মাছনুন (৫)।
 
প্রত্যাক্ষদর্শীরা জানান, বাড়ির পাশে বেশ কিছুদিন আগে সেখানে ড্রেজার দিয়ে মাটি উত্তোলন করায় গর্তের সৃষ্টি হয়। বৃষ্টির পানি গর্তে জমে থাকায় শিশু দুইটি খেলতে গিয়ে পানিতে পড়ে মৃত্যু হয়েছে।
 
ইত্তেফাক/জামান