‘পরাজিত শক্তিরা বঙ্গবন্ধুকে হত্যা করে দেশকে অর্থনৈতিকভাবে ধ্বংস করেছিল’

এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, ‘১৯৭৪ সালে পরাজিত শক্তিরা বঙ্গবন্ধুকে হত্যা করে দেশকে অর্থনৈতিকভাবে ধ্বংস করেছিল। আর ২১বছর পর বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ক্ষমতায় এসে দেশকে মধ্যম আয়ের দেশে এগিয়ে নিয়ে এসেছে।’ তিনি বলেন, ‘বিশ্বের মানচিত্রে বাংলাদেশ আজ একটি মডেল দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে।’ 

বুধবার বিকেলে শেরপুর ঝিনাইগাতী গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। মন্ত্রী সফর সঙ্গী ছিলেন, জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক, পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরীয়া লিটন, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম ফজলুল হক চাঁন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এটিএম জিয়াউল ইসলাম, ঝিনাইগাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, উপজেলা নির্বাহী অফিসার রুবেল মাহমুদ, ওসি বিপ্লব কুমার বিশ্বাসসহ দলীয় নেতাকর্মীরা। 

আরও পড়ুন: মমতাকে ‘স্পিডব্রেকার দিদি’ বললেন মোদি

ঝিনাইগাতীতে এসে মন্ত্রী বলেন, ‘এ উপজেলায় সব প্রকার উন্নয়নের পাশাপাশি শিগগিরই পৌরসভা বাস্তবায়ন করা হবে।’

ইত্তেফাক/কেকে