ব্যাটের আঘাতে মারা গেলেন ভারতের হায়দারাবাদের এক তরুণ ক্রিকেটার আবদুল ওয়াজিদ। গত বরিবার বাহাদুরপুরা জেলায় মীর আলম ঈদগাহে বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলার সময় মাথায় গুরুতর আঘাত পান তিনি।
ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যম জানায়, ফিল্ডিংয়ের সময় আচমকাই ব্যাটসম্যানের হাত ফসকে ব্যাট এসে লাগে ওয়াজিদের মাথায়। সঙ্গে সঙ্গে তাকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু বাঁচানো যায়নি তাকে। মাত্র ২২ বছরেই শেষ হয়ে গেল একজন তরুণ ক্রিকেটারের স্বপ্ন।
IMG0
পুলিশ জানিয়েছে, ওয়াজিদ পিচের উপর ফিল্ডিং করছিলেন। আঘাত লাগার সঙ্গে সঙ্গেই নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওয়াজিদকে। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এনডিটিভি।
ইত্তেফাক/সেতু