ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের চর হোসেনপুর গ্রামে বৃহস্পতিবার দিবাগত রাতে জনতার হাতে গণপিটুনিতে হেলাল খা (৩০) নামে এক ইজিবাইক চোর নিহত হয়েছেন। এ সময় ঢাকা জেলার খিলগা থানার বাসিন্দা মান্নান মিয়ার ছেলে খোকন মিয়াকে (৪৮) আটক করে স্থানীয় জনতা।
হেলাল খা সদর ইউনিয়নের সবুলাহ শিকদারের ডাঙ্গীর মোসলেম খার ছেলে।
চরভদ্রসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রামপ্রসাদ ভক্ত জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় গণপিটুনিতে নিহত ও একটি চুরির পৃথক দুটি মামলার প্রক্রিয়া চলছে।
ইত্তেফাক/কেকে