এনায়েতপুরে বিদ্যুৎস্পৃষ্ঠে কিশোরের মৃত্যু

সিরাজগঞ্জের এনায়েতপুরে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নুরন্নবী হোসেন (১৪)  নামে  এক কিশোরের মৃত্যু হয়েছে। 
 
শুক্রবার বিকেলে নিজ বাড়ির গাছের আম পাড়ার সময় এ ঘটনা ঘটে। নুরন্নবী হোসেন এনায়েতপুর থানার গোপালপুর গাবতলা গ্রামের বুলবুল হোসেনের ছেলে।
 
স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে নুরুন্নবী বাড়ির গাছের আম পাড়ছিল। হঠাৎ গাছের ডাল ভেঙ্গে বিদ্যুতের তারের ওপর পড়ে গেলে সে বিদ্যুতায়িত হয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।
 
ইত্তেফাক/ইউবি