চট্টগ্রাম অফিস
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চট্টগ্রাম কলেজ ড্রামা ক্লাবের উদ্যোগে ‘শহীদ আজাদের মা’ নাটকটি মঞ্চায়িত হয়েছে। সাহিত্যিক আনিসুল হকের ‘মা’ উপন্যাস অনুসরণে নাটকটির নাট্যরূপ ও নির্দেশনায় ছিলেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মহাশ্বেতা রায়। সহযোগিতায় ছিলেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নুরুজ্জামান ও নাট্যকর্মী মোহাম্মদ ফয়সাল ফারাবী। কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে মঞ্চায়িত এ নাটকে ‘মা’ ও ‘আজাদ’ চরিত্রে অভিনয় করেন কানিজ সুলতানা ও মুহাম্মদ নাজমুছ ছাকিব। চট্টগ্রাম কলেজের অডিটোরিয়ামে মঞ্চস্থ নাটকটি উপভোগ করেন অধ্যক্ষ মোহাম্মদ আবুল হাসান, শিক্ষক-শিক্ষিকাসহ বিপুলসংখ্যক শিক্ষার্থী।