চরভদ্রাসনে তিনটি ব্রিজের উদ্বোধন করলেন এমপি নিক্সন চৌধুরী

ফরিদপুরের চরভদ্রাসনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু/কালভার্ট নির্মাণ কর্মসূচির আওতায় তিনটি ব্রিজের উদ্বোধন করা হয়েছে। 
 
শনিবার দুপুরে নবনির্মিত ব্রিজ তিনটির উদ্বোধন করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী (নিক্সন)। 
 
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ.জি.এম বাদল আমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানোষ বোস, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম মাস্টার, সাবেক সদর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, আওয়ামীর লীগ নেতা মো. আনোয়ার আলী মোল্যা, মো. শাহজাহান মোল্যা, মো. রাসেল জামান, মো. মোন্নাফ হোসেন প্রমুখ। 
 
১ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত ব্রিজ তিনটি হচ্ছে সদর ইউনিয়নের আ. শিকদারের ডাঙ্গী নজুর দোকানের সামনে খালের উপর একটি ব্রিজ, লোহারটেক খালপাড় একটি ও আব্দুল করিম মৃধার ডাঙ্গী জাহাঙ্গীর চুকদারের বাড়ির সামনে ব্রিজ।
 
ইত্তেফাক/ইউবি