শ্বাসরুদ্ধকর ম্যাচে ১ রানের জয় পেল ব্রাদার্স

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের একাদশ রাউন্ডে শ্বাসরুদ্ধকর এক ম্যাচের স্বাদ নিলো ব্রাদার্স ইউনিয়ন ও ভিক্টোরিয়া স্পোটিং ক্লাব। উত্তেজনাপূর্ণ এ ম্যাচে শেষ পর্যন্ত ১ রানে জয় পায় ব্রাদার্স। 
 
সাভারের চার নম্বর মাঠে টস হেরে প্রথমে ব্যাট করে ২৩৫ রানেই গুটিয়ে যায় ব্রাদার্স। দলের পক্ষে ভারতীয় মানবিন্দার বিসলা ৮৭ বলে ৭৮ রান করেন। ভিক্টোরিয়ার মনির হোসেন ৩৮ রানে ৫ উইকেট নেন। 
 
জবাবে ব্যাটসম্যানদের ছোট ছোট ইনিংসে জয়ের কাছাকাছি চলেও গিয়েছিলো ভিক্টোরিয়া। তাই ম্যাচের শেষ বল পর্যন্ত মোকাবেলা করে ৯ উইকেটে ২৩৪ করতে পারে ভিক্টোরিয়া। তাই ১ রানে হার মানতে হয় তাদের। দলের পক্ষে উত্তম সরকার সর্বোচ্চ ৪৯ রান করেন। ম্যাচের সেরা হয়েছেন বিসলা। 
 
এই জয়ে ১১ খেলা শেষে ১০ পয়েন্ট সংগ্রহ দাড়ালো ব্রাদার্সের। সমানসংখ্যক ম্যাচে ভিক্টোরিয়ার এটি ১০ম হার। বাসস।
 
ইত্তেফাক/রেজা