ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের ছয় তলার দেয়াল থেকে পড়ে এক রঙ মিস্ত্রীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে এই ঘটনা ঘটে। নিহতের নাম এলাহী (১৯)। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলায়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এম আমজাদ আলী বলেন, কলাভবনের রঙের কাজ চলছিল। চতুর্দিকে কোনো সীমানা ছিল না। একজন রঙ মিস্ত্রী পড়ে মারা গেছে। এটা একটা দুর্ঘটনা। এ কাজ করার সময় তাদের সতর্ক থাকা উচিৎ।
ঢাকা মেডিকেল কলেজের পুলিশ ফাড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, এলাহীকে দুপুর একটার দিকে হাসপাতালে আনতে আনতে তিনি মারা যান।
ইত্তেফাক/ইউবি