রাজবাড়ীতে কালুখালী-ভাটিয়াপাড়া এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। যার ফলে রাজবাড়ীর সঙ্গে রাজশাহী, পোড়াদহ ও খুলনা রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
শনিবার বিকালে রাজবাড়ী রেলষ্টেশনের অদূরে ড্রাই আইচ ফ্যাক্টরি এলাকায় এ ঘটনা ঘটে।
রাজবাড়ী রেলওয়ে সূত্রে জানা যায়, ফরিদপুর ভাটিয়াপাড়া থেকে রাজবাড়ীর উদ্দেশ্যে ছেড়ে আসা কালুখালী-ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনটি রাজবাড়ী রেলষ্টেশনে কাছাকাছি ড্রাই আইচ ফ্যাক্টরি এলাকায় এলে একটি বগি লাইনচ্যুত হয়।
রাজবাড়ী রেলষ্টেশন মাষ্টার কামরুজ্জামান জানান, ট্রেনটি লাইনে তুলতে কাজ শুরু করা হয়েছে। তবে কখন এ রুট সচল করা সম্ভব হবে সেটা বলতে পারছি না।
ইত্তেফাক/নূহু