বাংলাদেশ সশস্ত্র বাহিনীর দ্য ডিরেক্টরেট জেনারেল অব মেডিকেল সার্ভিস (ডিজিএমএস) এর সঙ্গে ভারতের নারায়ন হরিদ্রালয় লিমিটেডের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী স্বাস্থ্য খাতে রোগীর সেবা, চিকিৎসা শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ এবং চিকিৎসক লেনদেন করবে দু’পক্ষ।
আজ এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে চুক্তি স্বাক্ষর করেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এসএম মোতাহার হোসেন এবং নারায়ন হরিদ্রালয়ের চেয়ারম্যান ড. দেবী প্রসাদ শেট্টি।
প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল হামিদ বাংলাদেশ হাই কমিশনের পক্ষে স্বাক্ষী হিসেবে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি অনুযায়ী সশস্ত্র বাহিনীর সদস্য, অবসরপ্রাপ্ত সদস্য, তাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সেবা সুবিধা দেওয়া হবে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে। যাতে থাকবে টেলিমেডিসিন ও টেলি রেডিওলোজি।
ইত্তেফাক/নূহু