স্থপতি আব্দুল্লাহ খালিদ’র মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

 
‘অপরাজেয় বাংলা’ ভাস্কর্যের স্থপতি সৈয়দ আব্দুল্লাহ খালিদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবার প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
প্রধানমন্ত্রীর এই শোকবার্তার খবরটি ইত্তেফাক অনলাইনকে নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং।
 
উল্লেখ্য, অপরাজেয় বাংলা’র ভাস্কর ও চিত্রশিল্পী সৈয়দ আব্দুল্লাহ খালিদ রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত পৌনে ১২টায় মৃত্যুবরণ করেছেন।
 
আব্দুল্লাহ খালিদ দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন বলে তার ছেলে সৈয়দ আব্দুল্লাহ জহির জানিয়েছেন। তিন ছেলে ও এক মেয়ের জনক আব্দুল্লাহ খালিদের বয়স হয়েছিল ৭০ বছর।
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনের ‘অপরাজেয় বাংলা’ তার বিখ্যাত ভাস্কর্য। এছাড়া বাংলাদেশ টেলিভিশন ভবনের সামনে রয়েছে তার তৈরি ম্যুরাল ‘আবহমান বাংলা’। বাংলাদেশ ব্যাংকের সামনের টেরাকোটার ভাস্কর্যটিও তার তৈরি।
 
ইত্তেফাক/আনিসুর