কৃতি নারীর সম্মাননা পেলেন মাগুরার নিশা রানী মালাকার

 
অনন্যা বর্ষব্যাপী আলোচিত-আলোকিত দশ কৃতি নারীর সম্মাননা পেলেন মাগুরার শালিখা উপজেলার শতপাড়া গ্রামের সোলার শিল্পী নিশা রানী মালাকার।এ বছর তাকে এই সম্মাননা প্রদান করা হয়েছে।
 
তিনি উক্ত গ্রামের শংকর মালাকারের স্ত্রী। জেলার শতপাড়া গ্রামে গিয়ে দেখা হয় ষাট ঊর্ধ্ব নিশা রানী মালাকারে সঙ্গে । ঘরের বারান্দায় বসে আপন মনে কাজ করছেন। প্রথমে সোলা সংগ্রহ করে রাখা হয় সারা বছরের কাজের জন্য। তার পর কেটে তৈরি করা হয় নানা পণ্য।
 
তিনি আরও জানান, সকাল থেকে বিকাল পর্যন্ত কাজ করেন। প্রথমে সোলা কেটে আঠাদিয়ে তৈরি করেন  নানা ধরনের পাখা, পাখি, টুপি , মালা ,মুখোশ । এর পর রং করে সুন্দর করা হয় । যা আয় হয় তাদিয়ে তাদের সংসার চলে যায় ।নিশা রানী ছাড়াও শতপাড়া গ্রামের আরও ৭টি পরিবার সোলার কাজ করে জীবিকা নির্বাহ করেন।
 
ইত্তেফাক/মুস্তাফিজ/আনিসুর