মানিকগঞ্জের সাটুরিয়া থেকে জসিম মোল্লা (৩০) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সোয়া ১১ টার দিকে উপজেলার বরাইদ ইউনিয়নের কাজলকুড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জসিম মোল্লা ওই এলাকার খোরশেদ মোল্লার ছেলে। দৌলতপুর উপজেলার গালা বাজারে টিভি মেরামতের তার একটি দোকান রয়েছে। এছাড়া তিনি ক্যাবল ব্যবসাও করতেন।
নিহত জসিম মোল্লার এক প্রতিবেশী জানান, শনিবার রাত ১০ টার দিকে তার মুঠোফোনে কল আসলে তিনি ঘর থেকে বেরিয়ে আসেন। এরপর থেকে তার আর কোন খোঁজ পায়নি পরিবারের সদস্যরা। পরে রবিবার সকালে বাড়ির পাশের একটি ভুট্টা ক্ষেতে তার গলাকাটা মরদেহ দেখে পুলিশে খবর দেওয়া হয়।
সাটুরিয়া থানার ওসি আমিনুর রহমান জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর নিশ্চিত করে কিছু বলা যাবে। তবে, প্রাথমিকভাবে এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড।
ইত্তেফাক/জামান