সকল তামাক পণ্যে সমন্বিত ভ্যাট আরোপের দাবি

 
শুধু বিড়ি নয়, সকল তামাক পণ্যের ওপর সমন্বিত ভ্যাট আরোপের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন কিশোরগঞ্জের পাকুন্দিয়া শাখা। 
 
আজ রবিবার দুপুরে উপজেলা সদরে পাকুন্দিয়া এরিয়া অফিসের কর্মকর্তা-কর্মচারীরা এ মানববন্ধনে অংশ নেন।
 
এ সময় উপস্থিত ছিলেন পাকুন্দিয়া এরিয়ার আকিজ বিড়ি ফ্যাক্টরির এরিয়া ম্যানেজার রাসুল উদ্দিন, রিজিওনাল ম্যানেজার শেখ রেজাউল করিম প্রমুখ।
 
ইত্তেফাক/কেকে