তাড়াশে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

 
তাড়াশ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাড়াশ সদর বাজারের আলেপ মোড় থেকে ইয়াবা বিক্রির মূল হোতা মনিরুজ্জানকে আটক করেছে। এ সময় তার কাছ থেকে ৫১পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। 
 
থানা পুলিশ সুত্রে জানা গেছে, তাড়াশে যে কয়জন মদ,গাঁজা, ফেনসিডেল ও ইয়াবা বিক্রি করে তার মধ্যে মনিরুজ্জামান অন্যতম একজন ইয়াবা ব্যবসায়ী। আজ রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তাড়াশ বাজারে আলেপ মোড়ে তাড়াশ সদরের শমসের আলীর ছেলে মরিনরুজ্জামানকে আটক করে পুলিশ। 
 
তাড়াশ থানার এসআই তোফায়েল হোসেন জানান, মনিরুজ্জামানের বিরুদ্ধে আগে থেকে পুলিশের সন্দেহ ছিল যে, তিনি ইয়াবা বিক্রি করতেন। তাকে পুলিশ খুঁজতেছিল। তাড়াশ বাজারে আলেপ মোড়ে তাকে আটক করে তার কাছ থেকে ৫১পিস ইয়াবা পাওয়ার কথা তিনি স্বীকার করেন। এ ব্যাপারে তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে।    
 
ইত্তেফাক/কেকে