১৯ ঘণ্টা পর রাজবাড়ীর সঙ্গে রাজশাহী, পোড়াদাহ ও খুলনা রুটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
শনিবার বিকালে রাজবাড়ী রেলস্টেশনের কাছাকাছি ড্রাই আইচ ফ্যাক্টরি এলাকায় কালুখালী-ভাটিয়াপাড়া এক্সপ্রেস নামে একটি ট্রেন লাইনচ্যুত হয়। ফলে রাজবাড়ীর সঙ্গে রাজশাহী, পোড়াদাহ ও খুলনা রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রবিবার সকালে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন এসে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর ১২টার লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার করে।
রাজবাড়ী রেলওয়ে বিভাগের স্টেশন মাস্টার আব্দুল গফুর জানান, লাইনচ্যুত ট্রেনটি টেনে তোলা হয়েছে সেই সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে ।
ইত্তেফাক/ইউবি